মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

এমপি অাবদুর রহমান বদি কাশিমপুর কারাগারে

শেয়ার করুন

b6b88ce8dd43da4280cfa6fedcbda29a-Bodi-2
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাত নয়টার দিকে তিনি কাশিমপুর কারাগারে পৌঁছান।

কাশিমপুর কারাগার-২-এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, আদালতের আদেশ অনুযায়ী সাংসদ বদিকে কারাগারে রাখা হবে। তিনি যদি ডিভিশন পাওয়ার অধিকারী হন, তাহলে ডিভিশনে রাখা হবে। আর যদি না পান, তাহলে ডিভিশন সেলে রাখা হবে না।bodi

বেলা ১১টার দিকে ঢাকার একটি আদালত সম্পদের তথ্য গোপনের দায়ে সাংসদ বদির তিন বছর কারাদণ্ড দেন। রায় ঘোণার পর বদিকে কেরানীগঞ্জে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিকেলের দিকে তাঁকে কাশিপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

২০১৪ সালের ২১ আগস্ট করা এই মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ কেনা দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সালে আবদুর রহমান বদির সম্পদের পরিমাণ ছিল ৪৯ লাখ ৭৯ হাজার টাকার। ২০১৩ সালে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেন, এতে দেখা যায়, তাঁর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকা। দুদক সম্পদের বিবরণী চেয়ে বদিকে নোটিশ দিয়েছিল।

শেয়ার করুন