মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

এবার স্বচক্ষে দেখা যাবে ডুবে থাকা টাইটানিক!

শেয়ার করুন

টাইটানিক জাহাজ সম্পর্কে বর্তমান সময়ে জানে না এমন কাউকে খুঁজে পাওয়াটাই বেশ মুশকিল। তবে এবার অর্থ থাকলেও স্বচক্ষে দেখার ইচ্ছা পূরণ করতে পারবেন ইতিহাসের বিখ্যাত এই জাহাজটিকে।

লাক্সারি ট্রাভেল কোম্পানি ব্লু মার্বেল প্রাইভেট আয়োজন করেছে তাদের ‘টাইটানিক ট্যুর’-এর। ২০১৮-এর মে মাসে এই সংস্থা তাদের নিজস্ব জাহাজে ভ্রমণকারীদের নিয়ে যাবে টাইটানিকের ডুবে যাওয়ার স্থানটিতে। সেখানে তিনদিনের বিশেষ ডাইভিং-এর বন্দোবস্ত থাকবে। প্রতিদিন তিন ঘণ্টা করে ডুব দিয়ে ঘুরে দেখায় সুষোগ দেওয়া হবে শতাব্দীপ্রাচীন সেই জাহাজের ধ্বংসাবশেষকে। সিএনএন বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবেলা।

ব্লু মার্বেল-এর কর্ণধার এলিজাবেথ এলিস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাগরের তলদেশে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই জাহাজের ধ্বংসাবশেষকে একেবারে কাছ থেকে দেখা যাবে তাঁদের এই প্রোজেক্টে। এই টাইটানিক সফরের অফিশিয়াল নাম ‘এক্সপ্লোর টাইটানিক’। শতবর্ষের অস্পৃষ্ট এই কিংবদন্তিকে এতটা কাছ থেকে দেখার সৌভাগ্য এর আগে সাধারণ মানুষের হয়নি। এই সফরের খরচ ধার্য হয়েছে জনপ্রতি ১০৫,১২৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮২ লাখ টাকা।

প্রসঙ্গত, প্রথম যাত্রার সব টিকিটই বুক হয়ে গেছে। আগ্রহীরা অপেক্ষা করছেন ২০১৯-এর ভয়েজের জন্য।

শেয়ার করুন