মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

এবার বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি ভারতের

শেয়ার করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা সুব্রামানিয়ান স্বামী ক্ষমতায় আসতেই বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছেন।

হিন্দু জাতীয়তাবাদী এই নেতা বলেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। গতকাল শনিবার আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’ নামে একটি পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, গত শুক্রবার গোহাটীতে নির্বাচনী প্রচারে গিয়ে এমন মন্তব্য করেছেন সুব্রামানিয়ান স্বামী। তিনি বলেন, ভারত বিভক্ত হয়েছিল ধর্মে‌র ভিত্তিতে। তাই বাংলাদেশ থেকে যে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে তা ফিরিয়ে নিতে হবে ঢাকাকে।

নইলে এসব মুসলিম নাগরিকের বসবাসের জন্য বাংলাদেশের এক তৃতীয়াংশ জমি ছাড়তে হবে বাংলাদেশকে। বিজেপির এ নেতা জানান, এ বিষয়ে নরেন্দ্র মোদী কিংবা অন্য নেতাদের সঙ্গে তার কথা না হলেও সঠিক সময়ে তা পার্লামেন্টে উত্থাপন করবেন তিনি।

শেয়ার করুন