২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

এবারও রাষ্ট্রীয় মর্যাদার সম্মাননা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম

সংবাদ বিজ্ঞপ্তিঃ ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর কক্সবাজার জেলার সর্বোচ্চ কর প্রদানকারি (সিআইপি) হিসেবে রাষ্ট্রীয় মর্যাদার সম্মাননায় ভূষিত হলেন, দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়ন ইন্টারন্যাশনাল, সমৃদ্ধি মাল্টিপারপাস এ্যাকুয়া কালচার ফ্যাসিলিটি এন্ড রিসার্চ সেন্টার ও উন্নয়ন রেডিমিক্স কনক্রিট’র স্বত্বাধিকারি জনাব আতিকুল ইসলাম।

২০১৮-২০১৯ অর্থ বছরে সরকারকে আয়কর ও ভ্যাট বাবদ জনাব আতিকুল ইসলাম প্রায় ৮ কোটি টাকা প্রদান করেছেন।
১৩ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রামে সর্বোচ্চ করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এমপি।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ি আতিকুল ইসলাম (সিআইপি) কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সাবেক সদস্য, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব নুরুল ইসলামের প্রথম পুত্র এবং কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব মোজেহেরুল হকের দৌহিত্র। এছাড়া কক্সবাজার স্বাধীনতা সংগ্রাম কমিটির ট্রেজারার ও বিশিষ্ট মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এডভোকেট মওদুদ আহমদের মেয়ের জামাতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।