৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

এনজিওদের প্রতিরোধের ঘোষনা স্থানিয়দের

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের প্রতিহত করতে আন্দোলনের ঘোষনা দিয়েছে স্থানিয়রা। রোহিঙ্গা এনজিওতে স্থানিয়দেে গন ছাটাই বন্ধে ও চাকরিতে অগ্রাধিকার দেয়ার দাবিতে এই আন্দোলনের ঘোষনা দেয়া হয়। আজ কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এই আন্দোলনের ডাক দেয়। অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের গণহারে ছাটাই বন্ধে, চাকরী ফেরত ও চাকরিতে অগ্রাদিকার দেয়ার জন্য আজ রোহিঙ্গা অধ্যুসিত উখিয়ার কোটবাজার স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রোহিঙ্গা এনজিওতে চাকুরিচ্যুত, চাকরি নাপাওয়া যুবক ও স্থানিয় যুব সমাজ অংশ গ্রহন করে। মানবন্ধনে বক্তারা এনজিওগুলো স্থানীয়দের চাকরী ফেরত না দিলে এনজিওদের প্রতিরোধ করার ঘোষনা দেয়া হয়।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওগুলোতে স্থানীয়দের গণহারে ছাটাই করাছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশী-বিদেশী এনজিও পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকরী থেকে ছাটাই করছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরীর ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিওর কর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজন ও নিজস্ব লোকদের চাকরী দিচ্ছে।

এসময় বক্তারা আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে চাকরি স্থানীয়দের অধিকার। অধিকার আদায় নাহওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার আহবায়ক শরিফ আজাদের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন রাজনীতিবাদ ইউনুস চৌধুরী, যুবনেতা ইমরুল কায়েস চৌধুরী, ‘আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক যুবনেতা কলিম উল্লাহ, শ্রমিক নেতা এইচ এম নজরুল ইসলাম, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুর আলিম নোবেল, শিক্ষক নেতা হাসান জামাল, ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক জিকু পাল, অধিকার বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক মন্জুর আলম শাহীন, আনোয়ার সিকদার, ছাত্রলীগ নেতা তারেক হোসেন মানিক, সাংবাদিক নেতা মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রনেতা রিদুয়ান সিদ্দিক, অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তৌসিফ চৌধুরী, মুফিদ আলম, জোসেফ, আরমান, রাশেল, আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা নুরুল আবছার নান্নু, মোহাম্মদ রায়হান, ছাত্রনেতা মোস্তাক আহম্মদ, এমডি মানিক, চাকরিচ্যুত রাশেল, হাসনাত, জিয়াউল হক রানা, সোহেল, সালে আহম্মদ, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাঈদী, পলাশ বড়ুয়া, কাশেদ নূর, ইব্রাহীম খলিল আশিক, জুবায়েদ হোসেন, জিসান বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।