মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

এনজিওতে স্থানিয়দের অগ্রাধিকার দেয়ার নির্দেশ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের এনজিওর চাকরিতে স্থানিয়দের অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। একই সাথে স্থানিয়দের জন্য চাকরি পেতে যোগ্যতা শিতল করার নির্দেশও দেন জেলা প্রশাসক। একই সাথে স্থানিয়দের বিনা কারনে চাকরিচ্যুতের অভিযোগের সত্যতা পেলে ঐ এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পে স্থানিয়দের নেয়ায্য আন্দোলনের পরিপেক্ষিতে এই নির্দেশনার দেয়ার কথা সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, রোহিঙ্গা আসার কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া-টেকনাফের স্থানিয়রা। সাম্প্রতিক সময়ে কিছু কিছু এনজিওতে স্থানিয়দের চাকরিথেকে ছাটাই করার অভিযোগ পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে চাকরি স্থানিয়দের অধিকার। এই ব্যাপারে সরকারের নির্দেশনাও আছে। ছাটাইঢের এই অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ককক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আরো জানান, স্থানিয়রা অভিযোগ করেছে কিছু কিছু এনজিও বিভিন্ন চাকরিতে অযৌক্তিক ভাবে উচ্চতর যোগ্যতা চাচ্ছে। কোন এনজিওতে খাদ্য সরবরাহকারী বা খাদ্য সামগ্রী বিতরনের জন্য মাস্টার্স পাশ করার লোক চাচ্ছে। এইটি সম্পুর্ন অযুক্তিক। তাই স্থানিয়দের চাকরি পাওয়ার সুবিধার জন্য যোগ্যতা শিতল করার নির্দেশ দেয়া হয়েছে।

এই সংক্রান্তে আগামী ২৭ জানুয়ারী এনজিও সমন্বয় সভা ডাকার কথা জানান জেলা প্রশাসক।

এই ব্যাপারে এনজিওতে স্থানিয়দের চাকরির অধিকার নিয়ে আন্দোলনের নেতা ইমরুল কায়েস চৌধুরী বলেন, স্থানিয়দের চাকরির জন্য এনজিওদের প্রতি জেলা প্রশাসকের নির্দেশনা আন্দোলনের প্রথম সফলতা। জেলা প্রশাসকের সিদ্ধান্ত এনজিওরা কতটুকু বাস্তবায়ন করছে সেটি এখন দেখার বিষয়। এছাড়াও তাদের সকল যোক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান তিনি। যদি এনজিওরা ২৭ জানুয়ারীর ভেতরে জেলা প্রষাসনে নির্দেশনা না মানে তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে স্থানিয়দের দাবি মানতে এনজিওদের বাধ্য করা হবে।

শেয়ার করুন