মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

এনজিওতে ছাঁটাই বন্ধ ও বেতন বৃদ্ধির দাবিতে উখিয়ায় প্রতিবাদ সভা

শেয়ার করুন

আলাউদ্দিন, উখিয়া :

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ও আইএনজিওতে স্থানীয়দের ছাঁটাই বন্ধ, চাকরিতে অগ্রাধিকার না দেয়া এবং বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সভা করেছে উখিয়া উপজেলার অসংখ্য নারী-পুরুষ।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে সর্বস্তরের যুব সমাজের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শত শত চাকরিজীবী ও চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

তারা বলেন, কোনো কারণ ছাড়াই স্থানীয় ছেলে-মেয়েদের ছাঁটাই করা হচ্ছে এনজিও থেকে। পক্ষান্তরে, বহিরাগত ও রোহিঙ্গাদের অগ্রাধিকার দিচ্ছে এনজিও সংস্থাগুলো। এ ছাড়া স্থানীয় চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করে উল্টো রোহিঙ্গা চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে বৈষম্য করছে এনজিও সংস্থার কর্মকর্তারা।

দুই জনপ্রতিনিধি হুঁশিয়ার বাণী উচ্চারণ করে এনজিও ও আইএনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জানুয়ারি (২০২৩) মাসে নতুন প্রজেক্টে স্থানীয়দের অগ্রাধিকার না দিলে আগামীতে কঠিন আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রতিবাদ সভায় গুরুত্ব পেয়েছে বেতনবৈষম্যের বিষয়টি। স্থানীয় উচ্চশিক্ষিত চাকরিজীবীদের বেতন এবং রোহিঙ্গার মধ্যে বেতনের পার্থক্যের কথা উঠে এসেছে।

সভায় উখিয়া অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি শরীফ আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব সাদমান জামি চৌধুরী, ইউপি সদস্য বোরহান উদ্দিন, সাংবাদিক রফিক মাহমুদ, জিয়া উদ্দিন, বোরহান উদ্দিন, শামসু্দ্দিন, মো. তানজিদ, সানিয়া, নাসরিন জোনাকিসহ অনেকে।

শেয়ার করুন