
চাঁদাবাজির তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
খুরশীদ আলম খান জানান, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলা করে দুদক। হাইকোর্টের আদেশে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ বাতিল করেন হাইকোর্ট এবং তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এক মাসের মধ্যে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







