
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ছাত্র ইউনিয়ন। ২১ ফেব্রুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ছাত্র ইউনিয়ন নেতারা। পরে শহীদ মিনারে শপথ বাক্য পাঠ করান জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ দেব, জাতীয় পরিষদ সদস্য অন্তিক চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল দাশ, সহ সভাপতি রিপন পাল, সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাস, সহকারী সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক ইপশিতা চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন নেতা শুভজিৎ রুদ্র, জয় বড়–য়া, ছাত্র ইউনিয়ন নেতা পার্থ, মিশুক, ফাহিম, দুয়েল, মো. সাহেদ ও আরিফুল ইসলাম নয়ন প্রমূখ।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জেলা ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







