৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারী কর্মচারী ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে

Teknaf Pic-(A)-05-05-15
টেকনাফে মাসিক আইন-শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভায় বক্তারা বলেছেন এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের মধ্যে সমন্বয় করে করে এগিয়ে আসতে হবে।
৫এপ্রিল সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী,টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল-জাহিদ,টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ,ভাইস-চেয়ারম্যান মাওলানা রফিকউদ্দিন,মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আখতার মিলি,টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর কাউন্সিলর,নুর আহমদ আনোয়ারী,সোনা আলী, অমিল মল্লিকসহ বিভিন্ন ইউনিয়ন সমুহের চেয়ারম্যান-মেম্বারগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পেশাজীবিসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক নয়াপাড়া শরনার্থী শিবির, লেদা রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন। বিকালে জেলা প্রশাসক মো আলী হোসেন বাইতুর শরফ মাদ্রাসা,টেকনাফ মডেল থানা,সদর ইউনিয়ন ও তথ্যসেবা কেন্দ্র, টেকনাফ মডেল সরকারী প্রাইমারী স্কুল,উপজেলা ভূমি অফিস, দরিদ্র বিমোচন প্রকল্পের কাজ পরিদর্শন করে রাত্রি-যাপন করবেন। পরদিন সকালে তিনি কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দিবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।