মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়া হাসপাতালে নতুন এ্যামবুলেন্স হস্তান্তর করলেন এমপি বদি

শেয়ার করুন


উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এ্যামবুলেন্স হস্তান্তর করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। মঙ্গলবার সকালে উখিয়া হাসপাতাল চত্বরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিনের হাতে গাড়ির চাবী হস্তান্তর করেন।
এমপি বদি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন সাধন করেছে। এরই ধারাবাহিকতায় আজকে এ্যামবুলেন্স সহ অবকাঠামোগত নানা উন্নয়ন হচ্ছে। তিনি সাধারন রোগীদের সেবায় চিকিৎসকদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক আদিল চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, অধ্যক্ষ মিলন বড়ুয়া প্রমূখ।

শেয়ার করুন