২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়া বনবিটের ৭টি গর্জন গাছ লুট

SAMSUNG CAMERA PICTURES
উখিয়া বন রেঞ্জের অস্তিত্বহীন উয়ালা বনবিটের ৭টি গর্জন মাদার ট্রি রাতের আধাঁরে লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উক্ত বনবিট কার্যালয়টি জবর দখল হয়ে অস্তিত্বহীন অবস্থায় একটি জরাঝির্ণ নামমাত্র কুড়ে ঘর থাকলেও প্রায় অর্ধ শতাধিক গর্জন মাদার ট্রি সংরক্ষণ করা হয়েছিল। গত বুধবার ও বৃহস্পতিবার দু’রাতে পর পর ৭টি মাদার ট্রি চুরি হয়ে যাওয়ার ঘটনা নিয়ে গ্রামবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট বিট কর্মকর্তার কোন মাথা ব্যাথ্যা নেই। জানতে চাওয়া হলে ওই বনবিট কর্মকর্তা মনিরুজ্জামান মিয়া জানান, দুর্বৃত্তরা ৭টি গাছ চুরি করে নিয়ে গেছে। তবে এলাকার প্রত্যক্ষদর্শী নবী হোছন ড্রাইভার ও স্থানীয় প্রাথমিক শিক্ষক মাস্টার জানে আলম বলেন, আগের দিন সন্ধ্যায় বিট কর্মকর্তা ২/৩জন কাঠ চোরের সাথে কথা বলতে দেখা গেছে। পরদিন সকালে গিয়ে দেখা যায়, ৭টি কাটা গাছের গোড়ালি। সহকারি বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ৭টি গাছ লুটের সত্যতা পেয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। উল্লেখ্য থাকে যে, প্রায় সাড়ে ৩ হাজার একর বনভূমি নিয়ে এ উয়ালা বিট কার্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সনে। বন সম্পদ লুটপাট ও বনভূমি জবর দখলের ধারাবাহিকতা অব্যাহত থাকার ফলে বর্তমানে বিট কর্মকর্তার কার্যালয়টি অরক্ষিত হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অদূর ভবিষ্যতে এ বনবিট অফিসটিও জবর দখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।