মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়া-টেকনাফে তারেক রহমানের ঈদ সামগ্রী বিতরণ করেছেন সরওয়ার জাহান চৌধুরী

শেয়ার করুন

রিদুয়ানুর রহমান, কক্সবাজার: বিগত একযুগে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে উখিয়া-টেকনাফে নিহত শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কক্সবাজারের উখিয়া-টেকনাফে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর বাসভবনে বিএনপি, উখিয়া উপজেলা শাখার সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শহীদ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেদুল হক রাসেল, উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদু সিকদার সহ প্রমূখ।

শেয়ার করুন