মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়া উপজেলায় তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে মাহবুব আলম মাহাবু, এ.আর.জিহান চৌধুরী ও মো: রাসেল ভোট বর্জনের ঘোষনা দিছেয়েন। রোববার ২৪ মার্চ বেলা ১২ টার দিকে তিনজন প্রার্থী একত্রে বসে গণমাধ্যম কর্মীদের ডেকে এঘোষনা দেন। বিষয়টি বিশিষ্ট সমাজকর্মী নুর মোহাম্মদ সিকদার সহ কয়েকজন গণমাধ্যম কর্মী উখিয়া থেকে সিবিএন-কে নিশ্চিত করেছেন। এর আগে ৫ জন প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যানের মধ্যে নুরুল হুদা গত শুক্রবার ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে যান। ফলে ভাইস চেয়ারম্যান পদে অপর প্রার্থী জাহাঙ্গীর আলম আনঅফিসিয়ালি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন-সেটা এখন নিশ্চিত করে বলা যায়। প্রসঙ্গত উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা কন্যা কামরুন্নেছা বেবী আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন