মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় ৬৭০ দুস্থ মহিলার মাঝে চাল বিতরণ

শেয়ার করুন

UKHIYA PIC 05.04.2015(1)
উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের আওতায় ৯টি ওয়ার্ডে ৬৭০ জন দুস্থ ও গরীব মহিলাদের প্রত্যেককে ২৫.৭১ কেজি করে চাল বিতরণ করেছে রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালা উদ্দিন। গতকাল রোববার সকাল ১০টার দিকে চাল বিতরণের আনুষ্ঠানিকতা করেন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কে.এম শাহরিয়ার নজরুল, ইউপি সদস্য নুরুল কবির প্রমুখ। ভিজিটি প্রকল্পের আওতায় বিতরণকৃত গমের বদলে চাল পেয়ে হতদরিদ্র মহিলারা খুশিমনে বাড়ি ফেরার কথা স্বীকার করে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, অনেক দেনদরবার করে এলাকার হতদরিদ্র মহিলাদের সুবিধার্থে চাল বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে চাল বিতরণের ক্ষেত্রে সংসদ সদস্য আব্দুর রহমান বদির অবদান রয়েছে বলে তিনি স্থানীয় সাংবাদিকদের মতামত ব্যক্ত করে তিনি বলেন, এখন থেকে চাল বিতরণের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

শেয়ার করুন