১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

উখিয়ায় ৩ সাংবাদিকের নামে হয়রানিমুলক মিথ্যা মামলার বিরুদ্ধে উখিয়া সাংবাদিক ফোরামের উদ্বেগ


প্রেস বিজ্ঞপ্তি :
গত ১ জুন দৈনিক সকালের কক্সবাজার, দৈনিক হিমছড়ি, দৈনিক দেশ বিদেশ, আজকের কক্সবাজার ও জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি ২৪ ডটকমে “উখিয়া থানায় দালাল চক্রের উৎপাত: পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা” শিরোনামে বস্তুনিষ্ঠ তথ্যবহুল ও জনস্বার্থে সংবাদ প্রকাশের ২০দিন পর উখিয়া থানার মুন্সী দাবীদার দালাল চক্রের অন্যতম হোতা মামলাবাজ শিশু বড়–য়া কর্তৃক আদালতে মিথ্যা, ভিত্তিহীন, সাজানো, বানোয়াট মামলা দায়ের করায় উখিয়া সাংবাদিক ফোরাম চরম উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দরা জোর দিয়ে বলেন দেশের অন্যতম বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, সকালের কক্সবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার ও উখিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, জাতীয় দৈনিক আমাদের সময়, দৈনিক হিমছড়ি’র উখিয়া প্রতিনিধি ও সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়–য়া, বার্তা সম্পাদক অঞ্জন বড়–য়ার বিরুদ্ধে গত ২০ জুন আদালতে মামলার অলংকার দিয়ে সাজানো বানোয়াট মিথ্যা মামলা দায়ের করেন বিতর্কিত শিশু বড়–য়া। তার দায়েরকৃত মিথ্যা মামলায় আমরা চরম ভাবে উদ্বেগ প্রকাশ করছি। কারণ মানহানিকর ভুয়া মামলা দিয়ে দেশের গণমাধ্যমের উপর আঘাত হানার অপচেষ্টা দেশের সাংবাদিক সমাজ কোনদিন মেনে নিতে পারে না। তাই বৃহত্তর সাংবাদিক সমাজকে সাথে নিয়ে এ ধরণের হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের পাশাপাশি মিথ্যা মামলার বাদীকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবী জানাচ্ছি।
অন্যথায় সাংবাদিক সমাজ ষড়যন্ত্রকারীদের যে কোন মূল্যে প্রতিহত করার পাশাপাশি আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিদাতারা হলেন, উখিয়া সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহিম, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি দীপন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক শফিক আজাদ, নির্বাহী সদস্য যথাক্রমে- রফিকুল ইসলাম, রফিক উদ্দিন বাবুল, সাইফুর রহিম শাহীন, সরওয়ার আলম শাহীন, আমানুল হক বাবুল, কমরুদ্দিন মুকুল, সাঈদ মু. আনোয়ার, আবদুল আজিজ, আহসান সুমন, আমিনুল হক আমীন, হানিফ আজাদ, জসিম উদ্দিন চৌধুরী, এএইচ সেলিম উল্লাহ, নুরুল হক খাঁন, মৌলানা নুরুল হক, ওবাইদুল হক চৌধুরী, কাজী হুমায়ুন কবির বাচ্চু, মাহমুদুল হক বাবুল, কালাম আজাদ, রফিক মাহমুদ, শ.ম গফুর, আজিজুল হক রানা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।