মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

উখিয়ায় ৩৮৫ রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

শেয়ার করুন

shomoy
চট্টগ্রামের রোটারী ক্লাব অব আগ্রাবাদ কর্তৃক আয়োজিত উখিয়ার পালং গার্ডেনে দুইদিন ব্যাপী চিকিৎসা ক্যাম্পে মঙ্গলবার পর্যন্ত ৩৮৫ জন হতদরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা করেছে। চিকিৎসকের জানান, ৮৫ জন রোগীকে অপারেশনের জন্য চূড়ান্ত ভাবে চিহ্নিত করা হয়েছে। প্রয়োজন বশত ওই সব রোগীদের অপারেশন সহ যাবতীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হবে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে চট্টগ্রাম রোটারী ক্লাবের প্রেসিডেন্ট লতিফ আনোয়ার চৌধুরী বলেন, তারা কক্সবাজার জেলার উখিয়া, রামু ও টেকনাফে ক্যাম্পিংয়ের মাধ্যমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, রোটারী ক্লাব যেভাবে দেশকে পোলিও মুক্ত করেছে অনুরূপ ভাবে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছে। আই ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে রয়েছে রোটারী ক্লাব অব আগ্রাবাদের ম্যানেজিং ডাইরেক্টর ডাক্তার নুরুল আলম চৌধুরী, ডাক্তার আহমুদুল বারী, ডাক্তার নাজমুল ওয়াহাব মজুমদার। চক্ষু অপারেশনের কাজ করছেন ডিরেক্টর এন্ড হেড অব দ্যা ডিপার্টমেন্ট আই চট্টগ্রাম ডায়াবেটিকস হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অর্পনা দাশ ও ডাক্তার নওশেদ আহমদ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের সমন্বয়কারী অধ্যাপক কবি আদিল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন