মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় ২টি অবৈধ করাত কল উচ্ছেদ

শেয়ার করুন

Ukhiya Pic-28-05-201

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহায়তায় বৃহস্পতিবার উখিয়ার থাইংখালী গৌজঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ভাবে স্থাপিত ২টি করাত কল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে উখিয়ার থাইংখালী গৌজঘোনা এলাকার নুর আহমদের ২ ছেলে দিলদার মিয়া ও জসিম উদ্দিনের মালিকানাধীন উক্ত অবৈধ করাত কল ২টি জব্দ করা হয়। জব্দকৃত করাত কল ২টির মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মীর আহমদ, থাইংখালী বিট কর্মকর্তা আব্দুল মান্নান, দোছড়ীর বিট কর্মকর্তা আমির হোসেন সহ বন বিভাগের লোজজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন