মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় সড়ক দূঘর্টনায় মহিলাসহ ৫ জন আহত

শেয়ার করুন


উখিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘনায় মহিলাসহ ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংখ্যা জনক বলে জানা গেছে।
জানা যায়, গতকাল ১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরের দিকে উপজেলার কোটবাজর স্টেশন থেকে নাম্বার বিহীন ব্যাটারী চালিত একটি টমটম অটো মরিচ্যা যাওয়ার পথে কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজর স্টেশন উত্তর পার্শ্বের সার্ভিসিং নামক এলাকায় কক্সবাজার গামী একটি সিলাইন মিনি বাস ওভারটেক করে যাওয়ার সময় টমটমটিকে চাপা দেওয়ার চেষ্টা করলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এলাকাবাসী এসে দূঘর্টনায় কবলিত টমটমে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। টমটমে থাকা ৮ যাত্রীর মধ্যে মহিলাসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন, রুমখাঁ বাজার পাড়া এলাকার মৃত মোজাহের খলিফার পুত্র আব্দুল গফুর মনু (৩৮), প্রাণ কোম্পানীর এসআর আজিম উদ্দিন (২৫), পাতাবাড়ী এলাকার জাফর আলম (৪০), ও বাকী দুই মহিলার নাম পরিচয় জানা যায়নি। আহত ৫ জনের মধ্যে ২ মহিলা ছাড়া বাকী ৩ জনের অবস্থা আশংখ্যা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে। গুরুতর আহত ২ জনকে কক্সবাজার সদর হাসপাতাল ও ১ জনকে কোটবাজার অরিজিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন