মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু

শেয়ার করুন

শফিক আজাদ,উখিয়াঃ


উখিয়ার বালুখালী কাস্টম্স এলাকায় টমটমের ধাক্কায় গুরুতর আহত স্কুল শিক্ষক সুবাস চন্দ্র বড়–য়া (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা গেছে। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকার শান্ত মোহন বড়–য়ার ছেলে এবং দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। গত বুধবার স্কুল শেষে বাড়ী ফেরার পথে সে এ দুর্ঘটনার শিকার হন।

নিহত সুবাস চন্দ্র বড়–য়ার সহকর্মী মোঃ ইউনূছ জানান, প্রতিদিনের ন্যায় স্কুল শেষে বিকেলে বাড়ী ফেরার উদ্দেশ্যে সে বালুখালী কাস্টম্স এলাকায় গাড়ী উঠার জন্য অপেক্ষা করছিল, এমতাবস্থায় পেছন থেকে দ্রুত গামী টমটম ধাক্কা দিলে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

সুবাস চন্দ্র বড়–য়ার অকাল মৃত্যুতে শিক্ষাঙ্গনে নেমে এসেছে শোকের ছাঁয়া। নাইক্ষ্যংছড়ির শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার জহির আহমদ এবং সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল হুদা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন