মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত সীরত মাহফিল সম্পন্ন

শেয়ার করুন


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন কর্তৃক আয়োজিত সীরতুন্নবী (সঃ) মাহফিল সম্পন্ন হয়েছে। গত শূক্রবার উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ক্বারী কামাল উদ্দিন। এতে প্রধান বক্তার তশরীফ আনেন হযরত মাওলানা আবদুর রহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ, কক্সবাজার জেলা। অন্যান্যদের মধ্যে ওয়াজ করেন, উখিয়া কেন্দ্রী জামে মসজিদের খতিব ও রাজাপালং ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার ইসলাম, হোয়াইক্যং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন ফারুকী, মুজিবুর রহমান, জামাল উদ্দিন আরমানী প্রমূখ। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী। পুরো মাহফিল সফল বাস্তবায়নে দায়িত্ব পালন করেন রাজাপালং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুর মোহাম্মদ শেখর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, সহ-সভাপতি আবদুর রহিম মেম্বার, মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আবছার কামাল ট্রাস্ট, প্রচার সম্পাদক নুরুল ইসলাম বিজয়, ছব্বির আহমদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হক, আমান উল্লাহ, মনজুর আলম, নুরুল আলম প্রমূখ। মাহফিলে বক্তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশ ও জনগণের সর্বাঙ্গীন উন্নতি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন