মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

শেয়ার করুন

ফারুক আহমদঃ

উখিয়ার ইনানীস্হ শফির বিল এলাকা হতে শারমিন আক্তার তোফা (১৫) নামক এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। শনিবার (১১ জুলাই) সকালে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগাানো গাছের ডালে ঝুলানো অবস্থায় মরদেহ উদ্ধার করেন। তবে স্কুল ছাত্রীর হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গ্রামবাসীরা জানান, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার আলী আহমদের মেয়ে ও ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ষষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে দেখতে পায়।
খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ ও ইনানী পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে।
পিতা আলী আহমদ জানান, সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না দেখে খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে গাছের ডালে ঝুলানো অবস্থায় মেয়ের সন্ধান মেলে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত সন্দেহে নিহত মেয়ের ফুফাতো ভাইকে আটক করে নিয়ে আসলো পরে ছেড়ে দেওয়া হয়েছে।
পরিবারসহ অনেকের সন্দেহ গাছের ডালে গলায় ফাঁসের লক্ষণ দেখে পরিবারসহ অনেকেরই সন্দেহ এটি হত্যা নাকি আত্মহত্যা। উখিয়া থানার ডিউটি অফিসার জানান উদ্ধারকৃত স্কুল ছাত্রীর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন