মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-৫

শেয়ার করুন

atok
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রাজেস বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ রোববার রাতে রতœাপালং ইউনিয়নের কুলালপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের বাড়িতে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী জাহেদ আলম (৩০) কে আটক করেন। একই দিন রাতে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার অছিউর রহমানে ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী নূরুল আবছার (৩৫) কে আটক করেন। আটক ২ ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে আদালত কর্তৃক সাজা ঘোষণা করা হয়েছে। এছাড়াও একই দিন রাতে পুলিশ উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে শীর্ষ ৩ মানবপাচারকারীকে আটক করেছেন। রোববার রাতেই জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকা থেকে ৩ মানবপাচারকারী খাইরুল আলম (৩০), আবু তাহের (৩২) ও নূরুল আলম (৩০) কে আটক করা হয় বলে উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান।

শেয়ার করুন