৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় হামলা চালিয়ে সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে একদল ভূমিদস্যু। বিভিন্ন সময়ে দাবি করে আসা চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়াস্থ জসিম আজাদের বসতবাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা।

জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহাফুজ উদ্দিন বাবুর (৪২) নেতৃত্বে ১০/১২জন লোক জোরপূর্বক ও অবৈধভাবে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম আজাদের বসতবাড়িতে প্রবেশ করে তফসিলে বর্ণিত জমি নিজেদের বলে দাবি করে এবং জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়।

ভুক্তভোগী সাংবাদিক জসিম আজাদ বলেন, এ সময় বাধা দিলে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা বাবু ও তার দলবল। অন্যথায় জোরপূর্বক উচ্ছেদ করার হুমকি দেন। পরে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জসিম আজাদ ও স্ত্রীর তন্নি আজাদের ওপর হামলা করে বাবুর নেতৃত্বাধীন লোকজন।

এ ঘটনায় বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি ফৌজদারী দরখাস্ত দেন জসিম আজাদ।

অভিযুক্ত ও আসামিরা হলেন, রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মহি উদ্দিন চৌধুরীর ছেলে তাইমুন উদ্দিন (২৮) ও তাইফুর উদ্দিন (৩৬); মৃত হাবিবুর রহমানের ছেলে মাহাফুজ উদ্দিন বাবু (৪২); হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁর মৃত মীর কাশেম চৌধুরীর ছেলে আলা উদ্দিন চৌধুরী (৫৮) এবং অজ্ঞাত আরও ১০/১২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।