২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

উখিয়ায় সাংবাদিকের উপর হামলা : ক্যামরা, মোবাইল ও টাকা ছিনতাই

shomoy
উখিয়ার খরস্রোতা রেজুখাল থেকে লুটপাটের মাধ্যমে বালি উত্তোলনের ছবি ধারণ করতে গিয়ে হামলা শিকার হয়েছে আজকের কক্সবাজার পত্রিকার উখিয়া প্রতিনিধি মোঃ শফিউল¬াহ শাহীন। এসময় দৃর্বুত্তরা তার ক্যামরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে আটকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল মনির মার্কেট থেকে অপহৃত সাংবাদিককে উদ্ধার করে। এব্যাপারে ক্ষতিগ্রস্থ সাংবাদিক উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।
জানা গেছে, নির্বিচারে অবৈধ ভাবে লুটপাটের মাধ্যমে বালি উত্তোলনের ফলে রেজুখালের প্রচন্ড ভাঙ্গন থেকে মনির মার্কেটসহ একাধিক গ্রাম রক্ষার জন্য এলজিইডির কোটি টাকা ব্যয়ে নির্মিত গাইডওয়াল যেকোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে আশংকা করে স্থানীয় গ্রামবাসী সাংবাদিকের আশ্রয় নিলে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে সাংবাদিক মোঃ শফিউল¬াহ শাহীন অবৈধ বালি উত্তোলনের ছবি ধারণ করে।  এসময় বালি উত্তোলনে জড়িত মোঃ শাহজাহান, মনজুরুল আলম, মোক্তার আহমদ লাভুসহ ৭/৮ জন দুর্বৃত্ত সাংবাদিকের উপর হামলা চালিয়ে ক্যামরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন। পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়েছেন উখিয়া কর্মরত সাংবাদিক ও সাবেক প্রেস ক্লাব সভাপতি রফিক উদ্দিন বাবুল, মুহাম্মদ হানিফ আজাদ, শফিক আজাদ, সরওয়ার আলম শাহীন, কমরুদ্দিন মুকুল, মুহাম্মদ নুরুল হক, হুমায়ুন কবির জুশান, জসিম উদ্দিন চৌধুরী, এম. বশর চৌধুরী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।