মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

উখিয়ায় সহিংসতা হ্রাসের আলোকে সম্প্রীতি বৃদ্ধির জন্য স্কাসের মানববন্ধন

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে ” সাম্প্রদায়িক সহিংসতা হ্রাসের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি শীর্ষক” মানববন্ধন করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।
বৃহস্পতিবার বিকেলে ইউএনডিপির সহযোগীতায় উখিয়া শহীদ মিনার চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্কাসের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, ইমাম সমিতি উখিয়ার সভাপতি মৌলানা জাফর আলম, মধ্যরত্না রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু, উখিয়া ভৈরব মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী।
বক্তারা বলেন- কিছু সংখ্যক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্প্রীতি বিনষ্ট করতে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
অবিলম্বে এসব ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বক্তারা আরো বলেন-গত কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সাম্প্রদায়িক হামলাগুলো দেখেছি, তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
যেখানে শিশুদের নির্যাতন করা হয়েছে। মানুষদের কোপানো হয়েছে। রংপুরের পীরগঞ্জের অনেকগুলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নির্যাতিত অসহায় মানুষদের আমরা রাস্তায় দেখেছি। এরকম বাংলাদেশ আমরা চাইনি।

তারা বলেন- মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতা থাকতে পারে না। যারা এসব জঘন্য কাজ করছে, সরকারকে তাদের কঠোর হাতে দমন করতে হবে।
বক্তারা এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সরকারের প্রতি তার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের হেড অব মনিটরিং এস এম মামুন,স্কাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর তৌহিদুল মোস্তফা,আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, প্রকল্প সমন্বয়কারী হাফিজ-আল- আসাদ, স্কাসের বিভিন্ন প্রকল্পের প্রতিনিধি ও উখিয়ার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

শেয়ার করুন