মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়ায় সন্ত্রাসী আটক

শেয়ার করুন

Arrest_1-375x239

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ ও সিআইডি পুলিশ যৌথ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রাসেল (২৫) কে আটক করেছেন। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া, ঢাকাসহ বেশ কয়েকটি থানায় ডাকাতি, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজী ও হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। উখিয়া থানার উপ পরিদর্শক প্রবোধ দাশের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত ৯ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ষ্টেশনে অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত সন্ত্রাসী পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের শেখ হাবিবুর রহমান ছেলে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় হত্যা, অপহরণ ও ডাকাতি মামলা রয়েছে। উলে¬খ্য গত প্রায় ৫ মাস পূর্বে উখিয়া ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগকে অপরহণের ঘটনা উক্ত সন্ত্রাসী অভিযুক্ত আসামী। উক্ত মামলা অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সিআইডি পুলিশ তাকে নিয়ে গেছে।

শেয়ার করুন