মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

উখিয়ায় শিশু ধর্ষক গ্রেপ্তার

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে শিশু ধর্ষক লোকমান হাকিম (২৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে । উখিয়া থানা পুলিশ সোমবার বিকেলে রতœাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে অভিযান চালিয়ে শিশু ধর্ষক ওই গ্রামের ছৈয়দ আলমের ছেলে লোকমান হাকিমকে আটক করে থানায় নিয়ে আসেন। জানা গেছে, রতœাপালং ইউনিয়নের করইবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র একই এলাকার আলী আহমদের ছেলে আব্দুল¬াহ আল মোশারফ সাইমুনকে গত ৪ মে সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে খালের পাশে বাঁশ ঝাড়ে যৌন নিপীড়ন চালিয়ে গুরুতর আহত করে। উক্ত শিশু এখনো কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুর পিতা আলী আহমদ উখিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান শিশু ধর্ষক আটকের সত্যতা স্বীকার করে বলেন, এধরণের সামাজিক বিকৃত লোকের কঠোর শাস্তি হওয়া উচিৎ।

শেয়ার করুন