মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ঢাকা পোস্ট

শেয়ার করুন