মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান “বুদ্ধ পূর্ণিমা” পালিত

শেয়ার করুন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “বুদ্ধ পূর্ণিমা” সারা বিশ্বের ন্যায় উখিয়া যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১০ মে (বুধবার) কক্সবাজারের উখিয়ায় সার্বজনীন ভাবে বুদ্ধ পূর্ণিমা বা ২৫৬১ বুদ্ধবর্ষ এবার হলদিয়াপালং ইউনিয়নের ধর্মানন্দ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি শ্রীমৎ এস. ধর্মপাল মহাথেরো।

দিনব্যাপী কর্মসূচীতে উপজেলাব্যাপী শান্তি শোভাযাত্রা, রক্তদান কর্মসূচী, সংঘদান, সদ্ধর্মালোচনা সভা।

অন্তচোখ স্বেচ্ছায় রক্তদান কমিউনিটির সার্বিক তত্ত্বাবধানে এবারের বুদ্ধ পূর্ণিমায় সন্ধানী কক্সবাজার মেডিকেল ইউনিটকে ৩৯ ব্যাগ রক্তদান করা হয়। রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথেরো।

সদ্ধর্ম আলোচনায় বক্তারা বলেন, মহামানব গৌতম বুদ্ধ প্রতিনিয়ত মানব কল্যাণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অহিংস, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। ধর্মকে আমরা কোনো সীমার মধ্যে রাখতে চাই না। ধর্ম সমগ্র মানবতার।

শেয়ার করুন