কক্সবাজারের উখিয়ার উপকূলীয় মাদারবনিয়া এলাকা থেকে স্থানীয় কমিউনিটি পুলিশের সহযোগিতায় মানবপাচারকারী সন্দেহে ২ যুবককে আটক করে থানায় সোপর্দ করেন। আটককৃত মানবপাচারকারীদের মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, সোমবার রাত ৮ টার দিকে উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় স্থানীয় কমিউনিটি পুলিশের সহযোগিতায় পাচারকারী সন্দেহে ২ যুবককে আটক করেন। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার আমির সোলতানের ছেলে নুর হালিম (৩৮) ও একই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে জাফর আলম (৩২)। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মানবপাচারের অভিযোগে মামলা থাকতে পারে।
উখিয়ায় মানবপাচারকারী দুই যুবক আটক
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







