২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

উখিয়ায় মরহুম শিক্ষক নুরুল আমিনের শোক সভা ও দোয়া মাহফিল

Ukhiya Pic-07-0
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে মরহুম নুরুল আমিনের স্বরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাফফর আহমদ। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল আলম, আবুল ফজল, উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার মোঃ শাহজাহান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভুঁইয়া, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী, কেন্দ্রীয় কমিটি সদস্য বদিউর রহমান, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ, পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, দরগাহ বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবছার, নলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ বড়–য়া, ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছান জামাল, টেকনাফ উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক হাবিবুর রহমান, মহেশখালী উপজেলা সাংগঠনিক সম্পাদক আনসার উল্লাহ হেলালী, উখিয়া উপজেলা শাখার সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ। শোক সভা শেষে মরহুম শিক্ষকের জন্য এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক নুর উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মোজাম্মেল হক আজাদ। উখিয়া উপজেলার ৭৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষকে মরহুমের পরিবারকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।