মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় মতবিনিময় সভায় পুলিশ সুপার

শেয়ার করুন


ককসবাজার জেলা পুলিশ সুপার ড.একে ইকবাল হোসেন সুন্দর উখিয়া গড়তে সবার সহযোগিতা চেয়েছেন। মাদক মুক্ত করতে সবার আগে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে।। কিছু ব্যাক্তির কারনে ২০১২সালে রামু ও উখিয়ার বৌদ্ধ বিহারে হামলা চালিয়ে ছিল। রোহিঙ্গা জাতীয় সমস্যা । গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উখিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। উখিয়া থানা চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার ওসি আবুল খায়ের। বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফ (সার্কেল) চাইলাউ মারমা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ,পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহা আলম, রত্না পালং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল মমহাথের, উখিয়া ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক জ্যোতিপ্রিয় স্থবির, এড.অনিল বড়ুয়া, শিক্ষক মেধু বড়ুয়া, রুপন বড়ুয়া, শিক্ষক প্লাবন বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়েত করেন মৌলভী জামাল উদ্দিন । এিপিটক পাঠ করেন কর্মেশ্বর ভিক্ষু । অনুষ্ঠান পরিচালনা করেন উপ-পরিদর্শক প্রিয়তোষ বড়ুয়া।

শেয়ার করুন