মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় ভূমি সপ্তাহ পালিত

শেয়ার করুন


‘ভূমি সেবা সম্পর্কে জানবো, হয়রানি থেকে দুরে থাকবো’ এ স্লোগানকে সামনে রেখে উখিয়া ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৭’ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে ১ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় একটি র‌্যালী উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে উখিয়া ভূমি অফিস চত্বর এলাকা শুরু করে উখিয়া ষ্টেশনে পদক্ষিণ করে র‌্যালীটি পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। উপজেলা ভূমি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, দালালদের খপ্পরে পড়ে অনেক সাধারন মানুষ হয়রাণীর শিকার হয়। এদের কাছ থেকে রেহাই পেতে ভুমি মালিকগন সরাসরি এসিল্যান্ড কর্মকর্তার নিকট যাতে সহজেই পৌঁছেঁ নিজের নামজারী খতিয়ান ও ভূমিস্বত্ত্ব নিজ তদারকিতে সম্পন্ন করতে পারে সে বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার আহবান জানান। এসময় সহকারি কমিশনার (ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান সহ অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী, ভূমি মালিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন