৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার -টেকনাফ মহাসড়কের উখিয়ার থাইংখালীতে বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল কবির।

মাহবুবুল মুঠোফোনে জানান, নিহতদের মধ্যে উখিয়ার আশ্রয় শিবিরে বাস করা একজন রোহিঙ্গাও রয়েছে। তার নাম আব্দুর রহমান(১৮)। তিনি ১২ নং ক্যাম্পের বাসিন্দা। অন্যজন আবুল খায়ের টোবাকো কোম্পানির কর্মকর্তা লিটন গাজি (২০)। তিনি সাতক্ষীরার পালা থানার খালিশপুরের বাসিন্দা আজিজ গাজির সন্তান।

হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে, তবে থানা পুলিশকে জানানো হয়েছে এবিষয়ে।

থাইংখালী এলাকার স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির মোটর সাইকেলটি নিয়ন্ত্রণহীন হয়ে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় পড়ে। এতে আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।