মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় বনভূমি দখলকারীদের সাথে যৌথবাহিনীর সংঘর্ষ

শেয়ার করুন

image_123444_0

উখিয়ার মাছকারিয়া এলাকায় সরকারী বনভূমি দখলকারীদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষ চলছে।  ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষ শুরু হয়। জেলা প্রশাসনের নির্দেশে এখানে নির্মিত অবৈধ বসতঘর উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে দখলদারদের হামলায় ১০ বনকর্মী আহত ও ৫ জন অপহরণ হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপহৃতদের এখনো খোঁজ মেলেনি।তবে কারোর নাম ঠিকানা পাওয়া যায়নি।

দখলকারীদের সাথে স্থানীয় সরকারদলীয় লোকজন নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট লেখাকালে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সুত্র জানায়. নির্বাহী মাজিষ্টেট এর নেতৃত্বে র‌্যাব, পুলিশ ,বিজিবি, অনসার ও বনকর্মীরা বুল্ডোজার নিয়ে ঘটানাস্থলে যাওয়ার চেষ্টা করলে দখলদাররা বাঁধা দেয়। এতে উভয় পক্ষে সংঘর্ষ সৃষ্টি হয়।

সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে উখিয়ার দূর্গম পাহাড়ে মাছকারিয়ায় জঙ্গী প্রশিক্ষন ক্যাম্প নির্মান করছে মর্মে সংবাদ প্রকাশ হলে প্রশাসন গোয়েন্দা বিভাগ ও বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।

উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস বলেন, ‘আমরা মুখোমুখি অবস্থানে রয়েছি। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়।’

Share Share

শেয়ার করুন