মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

উখিয়ায় পুলিশের হ্যান্ডকাপসহ ইয়াবা ব্যাবসায়ী চুল্লা ডাকাতের পলায়ন, এক ঘন্টা পর আটক

শেয়ার করুন

atok
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী কলিম উল্লাহ প্রঃ চুল্লা ডাকাত (৩০) পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ সহ পালিয়ে যাওয়ার এক ঘন্টা পর স্থানীয় জনতার সহায়তায় পুনরায় পুলিশের জালে আটকা পড়ার খবর পাওয়া গেছে। সে মরিচ্যা গ্রামের কবির আহম্মদ এর ছেলে। গতকাল ৯ মার্চ সন্ধ্যা ৭টায় উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হাকিম এর নেতৃত্বে বিশেষ আনসার লালটু সহ দূর্বল সোর্স নিয়ে অপারেশন করে মরিচ্যা বাজার এলাকা থেকে তাকে আটক করে। পরে স্থানীয় কিছু সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী চক্রের লোকজন পুলিশকে মারধর করে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী কলিম উল্লাহ  প্রঃ চুল্লা ডাকাত (৩০) কে হ্যান্ডকাপ সহ পালাতে সহায়তা করে। এ খবর স্থানীয় ভাবে জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীরা জড়ো হয়ে পুলিশকে সহায়তা করে ঘটনার এক ঘন্টা পর হ্যান্ডক্যাপ সহ পালিয়ে যাওয়া চুল্লা ডাকাতকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন