মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়ায় পরিক্ষায় অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: উখিয়ার পার্শ্বভর্তি ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া এলাকায় জেএসসি পরিক্ষায় অকৃতকার্য হওয়ার ঘটনায় এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে।

সোমবার বিকাল ৫ টার দিকে মা বাবার অনুপস্থিতির সুযোগে তার শয়ন কক্ষে গলায় উড়না পেছানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। সুপ্রিয়া বড়ুয়া উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের মৃদুল বড়ুয়ার মেয়ে।

উখিয়া থানার এস আই মোরর্শেদ জানান, সুপ্রিয়া বড়ুয়াকে ঘুমধুম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জানান, সুপ্রিয়া বড়ুয়ার মৃত দেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করা হয়েছে। সদ্য প্রকাশিত জেএসসি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুপ্রিয়া বড়ুয়া (১২) আত্নহত্যা করেছে।

শেয়ার করুন