৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

উখিয়ায় পতিতাসহ যুবলীগকর্মী আটক

index
কক্সবাজারের উখিয়ায় শুভ গেষ্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক পতিতাসহ দালালকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকাল ১১ টায় কোটবাজারস্থ এন আলম মার্কেটে এ অভিযান চালায় পুলিশ।
উখিয়া থানার উপ-পরিদর্শক দিদারুল আলম বলেন, ১৬ মার্চ ১১ টার দিকে গোপন সংবাদ পেয়ে কোটবাজার ষ্টেশনের এন আলম মার্কেটের শুভ গেষ্ট হাউস নামের একটি আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষে স্থানীয় এক দালাল পতিতাসহ আটক করেন। আটককৃত দালাল রতœাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামের বদিউল আলমের ছেলে খোরশেদ আলম দুলাল ও হলদিপালং ইউনিয়নের আব্দুর রশিদের কন্যা রোজিনা আক্তার বলে পুলিশ সুত্রে জানা গেছে। উল্লেখ্য আটক যুবক স্থানীয় ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সহযোগি সংগঠনের যুবলীগকর্মী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখাকালীন সময়ে ওই যুবলীগকর্মীকে থানা থেকে ছেড়ে নিতে তদবির শুরু করে দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।