১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

উখিয়ায় দু’দফা সংঘর্ষে আহত ১৫

download

উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামে হাফেজ আহমদ ও শমশের আলমের মধ্যে তরমুজ ক্ষেতের জমি নিয়ে গতকাল শুক্রবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফেজ আহমদ (৫০) আহত হলে তার আতœীয় স্বজনেরা তাকে উখিয়া হাসপাতালে ভর্তি করতে নিলে ওই সময় আগে থেকে উৎপেতে থাকা শমশের আলমের সন্ত্রাসী বাহিনীরা হাফেজ আহমদকে জোর পূর্বক হাসপাতাল এলাকা থেকে অপহরণ করে রাজাপালং ইউনিয়নের জামতলী এলাকায় ব্যাপক মারধর ও সন্ত্রাসীদের হামলায় হাফেজ আহমদ গুরুতর আহত হয়। এসময় গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের মধ্যে ১৪ জন লোকজন আহত হয়। উখিয়া হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সাইকা জানান, হাফেজ আহমদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পালংখালী ইউনিয়নের ইউপি সদস্য মানিক চাকমা জানান, তেলখোলা গ্রামের হাফেজ আহমদ ও শমশের আলমের মধ্যে তরমুজ ক্ষেতের জমি নিয়ে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।