মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় রোহিঙ্গা কিশোর নিহত

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মীর কাসেম (১২) নামক এক রোহিঙ্গা কিশোরের মর্মান্তিক
মৃত্যু ঘটনা ঘটেছে। ৮মে সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে দায়ী চট্র -মেট্রো -ট -১১ -২০০ নাম্বারের ডাম্পার ট্রাকটি বালুখালীস্থ শাহপরীর দ্ধীপ হাইওয়ে পুলিশ আটক করেছে। নিহত কিশোর প্রতিদিনের মত কুতুপালং বাজার থেকে আইসক্রিম বোঝাই ভ্যান গাড়ী নিয়ে বালুখালীর দিকে আসছিলেন। পথিমধ্যে উখিয়া মুখী ডাম্পার ট্রাকটির সাথে ভ্যান গাড়ীর ধাক্কা লেগেই রোহিঙ্গা কিশোর
দুরে ছিটকে পড়েই ঘটনাস্থলে প্রান হারান। এ ব্যাপারে শাহ পরীর দ্ধীপ হাইওয়ে পুলিশের টু আইসি জননী বড়ুয়া জানান, গাড়ীর মালিক ও নিহত রোহিঙ্গা কিশোরের অভিভাবক ও শ্রমিক নেতারা বিষয়টি আপোষ মিমাংসা করে, নাদাবী পত্র দিয়েছে। তাতে কোন আপত্তি নেই। লাশ দাফনের প্রস্তুতি চলছে বলে নিহত রোহিঙ্গা কিশোরের পিতা, কুতুপালং রোহিঙ্গা টালের বি – ব্লকের /১ শেডের কাদের হোসেন জানান।

শেয়ার করুন