উখিয়ার উপকূলীয় ইনানী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে শিশু নির্যাতন মামলার আসামী মাদারবনিয়া গ্রামের মো ঃ ফরিদ আলমের ছেলে জয়নাল (২৮) কে আটক করে উখিয়া থানায় সোর্পদ করেছে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন জানান, ২০১৪ সালের ২৪ নভেম্বর মাদারবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী সামিয়া জাহান (ছদ্মনাম) কে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। দীর্ঘদিন আতœগোপনে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। গোপনসূত্রের সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুর ১ টায় মাদারবনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
উখিয়ায় ছাত্রী ধর্ষণ মামলার আসমী গ্রেপ্তার
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







