মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

উখিয়ায় ছাত্রলীগ নেতা এস.ডি রায়হানের ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

সারা দেশে প্রানঘাতী করোনার কারণে নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ গুলো যখন কর্মহীন ঠিক সেই সময়ে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ নেতা এস.ডি রায়হান।

শনিবার (১ মে) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ অসহায় ১০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

জানা যায় করোনা ভাইরাসের প্রভাবে অনেক মধ্যবিত্ত সাধারণ মানুষ গুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেই সকল অসহায় মানুষদের কথা চিন্তা করে ছাত্রলীগ নেতা এসডি রায়হান তার ব্যক্তিগত অর্থায়নে ১০টি পরিবারের মাঝে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

এস.ডি রায়হান বলেন, করোনা দুর্যোগকালীন সময়ের প্রথম থেকে বিভিন্ন সহায়তা নিয়ে সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে ছিলাম। অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাদ্দাম ভাইয়ের নির্দেশে আমার এ ক্ষুদ্র প্রয়াস। মানবিক সহায়তায় ছাত্রলীগের পাশাপাশি সমাজের সকল বৃত্তবানেরা যেন এগিয়ে আসেন।

শেয়ার করুন