মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় কালব’র ১০ম বার্ষিক সভা সম্পন্ন

শেয়ার করুন

সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১০ম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কালব উখিয়া’র সভাপতি মেধু কুমার বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সলিম উল্লাহ, উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা।

প্রধান আলোচক মোঃ আবদুস সাত্তার, ডিরেক্টর, কালব, কেন্দ্রীয় কার্যালয়। বিশেষ অতিথিবৃন্দ সাজেন অং, কক্সবাজার জেলা ম্যানেজার, কালব। ফজলুল করিম, প্রাক্তন অধ্যক্ষ, উখিয়া কলেজ। এস. এম কামাল উদ্দিন, প্রাক্তন সভাপতি, পরিচালনা পরিষদ। আলমগীর কবির, প্রধান শিক্ষক, একেএনসি উচ্চ বিদ্যালয়, উখিয়া। সবুজ সেন, প্রধান শিক্ষক,
বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়। মিলন বড়ুয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সোনারপাড়া উচ্চ বিদ্যালয়। ছৈয়দ আলম, সাবেক সাধারণ সম্পাদক, পরিচালনা পর্ষদ।

এ সময় বক্তারা কালব উখিয়া’র কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কালব পরিচালনার পরামর্শ দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক,উখিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড,উখিয়া।

শেয়ার করুন