মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

উখিয়ায় কনেষ্টবল সৌরভের ব্যাগে মিললো দশ হাজার ইয়াবা : তার গডফাদার কে? 

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় সৌরভ বড়ুয়া নামে এক পুলিশ সদস্যের শপিং ব্যাগে পাওয়া গেছে দশ হাজার পিস ইয়াবা। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কোট বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই পুলিশ সদস্য ও তার এক সহযোগীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সৌরভ বড়ুয়া (পুলিশ কনস্টেবল নং-২৯৯) উখিয়া থানায় ওয়ারল্যাস অপারটের হিসেবে কর্মরত রয়েছে বলে জানা গেছে। আটক অপর জনের নাম মো. ইমন। তিনি কোট বাজার এলাকার হাজী মার্কেটের দ্বিতীয় তলার ‘ইমন ভিডিও এন্ড পুষ্প বিতান’ নামে একটি দোকানের মালিক।

সূত্রমতে জানা গেছে, পুলিশ সদস্য সৌরভ বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের মিরেরশ্বরাই। তিনি উখিয়ার বাজারের উত্তর পাশে রাস্তার পশ্চিমে রতন দে এর ভাড়া বাসায় থাকতেন। ইমন উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার হাজী শাহজাহানের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে অধিদপ্তরের একটি দল রাতে হাজী মার্কেটের দ্বিতীয় তলার ইমন ভিডিও এন্ড পুষ্প বিতানে অভিযান চালায়। এসময় সৌরভ বড়ুয়ার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর নীল রঙের প্যাকেটে মোড়ানো দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় দোকান মালিক ইমনকেও আটক করা হয়।

তিনি বলেন, ‘আটক দুইজনের মধ্যে সৌরভ বড়ুয়া উখিয়া থানার কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে বলে শুনেছি।’

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে উখিয়া থানায় আটক দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আটক দুই জনকেও উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের মুঠোফোনে বহুবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কক্সবাজার আদালতের পরিদর্শক মো. দিদারুল আলম জানান, ‘গ্রেপ্তার দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন