মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় এক ভুঁয়া পরীক্ষার্থীকে এক বছরের সাজা

শেয়ার করুন


উখিয়ায় এইচএসসি পরীক্ষায় অন্যের পক্ষে পরীক্ষা দিতে এসে হাতেনাতে আটক হয়েছে এক ভুঁয়া পরীক্ষার্থী।

শনিবার ৮ এপ্রিল এইচএসসি সমমানের ৪র্থ দিনের ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সময় প্রবেশ পত্র ও রেজি: কার্ডের সাথে ছবির মিল পায়নি এমনটি জানিয়েছে উখিয়া-৩ কেন্দ্রের দায়িত্বশীল সুত্র।

অন্যের পরীক্ষা প্রক্সি দেওয়ার অপরাধে জুবায়ের (২৩) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড- দিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মাঈন উদ্দিন।

ভুঁয়া পরীক্ষার্থী জুবায়ের কক্সবাজারের কুতুবদিয়ার বাসিন্দা এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিষয়ে পড়ুয়া বলে জানায়। উখিয়া কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম রোল- ৩২৪১৬৬, রেজি: ১১১৮৭৫২৭৪৪ এর পরিবর্তে পরীক্ষা দিতে দিতে আসে বলে সে জানায়।

শেয়ার করুন