মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ গণি ডাকাত বিজিবি’র হাতে আটক

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত এক ডাকাতকে আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা। আটক ডাকাতের নাম গণি মিয়া (৩৬)। সে মুসার খোলা বটতলী এলাকার সেকেন্দার আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫নং পালংখালী ইউপি’র মুসার খোলা বটতলী গ্রামের কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও ইয়াবা কারবারি ১৫ টি মামলার পলাতক আসামী মোঃ গনি মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে কক্সবাজার ৩৪ বিজিবির পালংখালী বিওপি’র সদস্যরা।ওই সময় বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মোঃ গনি মিয়া মোটর সাইকেল যোগে পালানোর সময় তাকে আটক করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে ধৃত আসামীর বাড়ী ও শরীরে তল্লাশী করে এবং মোটর সাইকেলের সিটের নিচে অতিকৌশলে লুকায়িত অবস্থায় বার্মিজ ২০ হাজার ১০৫পিস ইয়াবা, ২টি মোবাইল, ১ টি মোটর সাইকেল, ২টি দেশিয় রাম দা, ৩টি দেশিয় চাকু, ১ বক্স অস্ত্র তৈরির সরঞ্জাম, ৫০টি বিজিপি’র মানকি টুপি, ১টি বিজিপি’র থ্রি কোয়ার্টার, ১টি বিজিপির গেঞ্জি উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য ৬৬ লক্ষ ২০ হাজার টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়াও কক্সবাজারস্থ ৩৪ বিজিবির টহলদল অভিযান চালিয়ে গত এক বছরে নিরানব্বই কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার ছয়শত টাকা মূল্যের ইয়াবাসহ ২৬৯ জন আসামী আটক করার কথা জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

শেয়ার করুন