মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ায় অগ্নিকান্ড : ৮ টি দোকান ভস্মীভূত

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:

উখিয়ার পালংখালী স্টেশনে আগুন লেগে ৮ টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার ১৮ মার্চ দিবাগত রাত ১২ টার দিকে সৌদি আরব প্রবাসী আমিনুর রশিদের মালিকানাধীন টিনশেড একটি মার্কেটে এই আগুন লাগে। একটি সেলুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে রাত পৌনে একটার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১ টার দিকে উখিয়া সদর থেকে ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এমদাদুল হকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন