মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়ার ৬০বছর পূর্তি অনুষ্ঠান মাতালেন কন্ঠ শিল্পী আঁখি আলমগীর

শেয়ার করুন


উখিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০বছর পূর্তি অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা ঝাঁকঝকম পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মেলবন্ধনের আয়োজনে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার প্রাক্তন ছাত্র/ছাত্রী এবং দর্শকের মাঝে গাঁন পরিবেশন করেন চট্টগ্রামের খ্যাতিমান কন্ঠ শিল্পী প্রীতম ও লোবানা জান্নাত বিকেল ৫টায় মঞ্চে আসেন বাংলাদেশের স্বনামধন্য কন্ঠ শিল্পী আঁখি আলমগীর। তাঁর প্রথম গাঁন ছিল ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গাঁনটি শুরুর সাথে সাথে পুরো অনুষ্ঠান প্রাক্তন ছাত্র/ছাত্রীদের নাচে-গানে মুখরিত হয়ে উঠে। এক পর্যায়ে দর্শকের গণজোয়ার তাঁর মঞ্চে নিকটে চলে যায়। এমনকি দর্শকদের নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে পড়েছিল পূর্তি অনুষ্ঠান আয়োজকদের। যার ফলে মাগরিবের নামাজের ৩টি রোমান্টিক গানের মধ্য দিয়ে শেষ করেন সাংস্কৃতি অনুষ্ঠান শেষ করেন আয়োজন কমিটি। তবে শিল্পী আঁখি আলমগীর উখিয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি এধরনের অনেক অনুষ্ঠান করেছে কিন্তু কোন অনুষ্ঠানে দর্শকেরা গানের সময় এতো সহযোগিতা করেননি। তিনি এজন্যে পূর্তি আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া।

শেয়ার করুন