মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

উখিয়ার হলদিয়ায় হতদরিদ্রের মাঝে ছাত্রলীগ নেতা এস ডি রায়হানের ইফতার বিতরণ

শেয়ার করুন

 

করোনা মহামারীর কারণে রমজান মাসের শুরু থেকেই অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায়, উখিয়ায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনের নির্দেশে উখিয়া ছাত্রলীগ নেতা এস ডি রায়হানের উদ্যোগে অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) উখিয়ার বিভিন্ন স্টেশনে ছাত্রলীগ নেতা রায়হানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা উখিয়া সদর, মরিচ্যা ও কোটবাজারের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী দেওয়া হয়।

ইফতার পেয়ে খুশি এক পথচারী জানান, করোনার কারণে কর্মহীন থাকায় এক গ্লাস পানি ও মুড়ি খেয়ে ইফতার করি। লোকমুখে শুনেছি বাজারে ছাত্রলীগ নেতা এস ডি রায়হান নাকি ইফতার দিচ্ছে। এসে পেলামও। আজকে তৃপ্তি নিয়ে ইফতার করবো।

ছাত্রলীগ নেতা রায়হান জানান, ‘চলমান লকডাউনে অসহায়-দুঃস্থ মানুষেরা বিপাকে পড়েছেন। পবিত্র রমজানে এসব অসহায়-দুঃস্থদের জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনের নির্দেশনায় আমার ব্যাক্তিগত উদ্যোগে আজকে ইফতার বিতরণ করেছি। উপজেলার সাধারণ মানুষের যেকোন প্রয়োজনে, সংকটে সাদ্দাম ভাইয়ের নির্দেশে সবসময় পাশে থাকবে এবং অসহায় মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ছাত্রলীগ।

 

শেয়ার করুন